একতরফা ভালোবাসা
- হাসান আল মাহদী

কি অদ্ভুত এই পৃথিবী
বড়ই অদ্ভুত তার খেলা,
যারে নিয়ে সারাক্ষণ ভাবি
সেইতো উদাসীন এই বেলা।

একতরফা ভালবাসায় ডুবে আছি
ছেড়েছি পাওয়ার আশা,
হয়তো পাবো না তবুও পুশে রাখি
হৃদয়ে তার ভালবাসা।

স্বপ্নের ঘোরে দিন কাটে মোর
কাটে জীবনের ব্যস্ত সময়,
ফিরে যায় শুধু ফিরে যায় বারেবার
প্রেয়সীর মুগ্ধতায়।

গভীর নিশিতে জেগে রই
তার অপেক্ষায়,
সেই তো নিশ্চিত ঘুমে অচেতন
কিভাবে ডাকি হায়!!?

চাইনা কিছু আর, চাই শুধু
প্রেয়সীর ভালবাসা ,
কী পেয়েছি! কী পাইনি! তবুও
বেচে থাকুক আশা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৭-০১-২০২০ ২১:৫৯ মিঃ

ধন্যবাদ প্রিয়

২৯-১২-২০১৯ ২৩:০০ মিঃ

মুগ্ধ হলাম


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026